মেইন পেজ৷ মতামত ও প্রস্তাব আহকাম প্রিন্ট অনুসন্ধান
 
মেইন পেজ > দারুল এরফান    
 

দারুল এরফান সংস্থা

বিসমিহি তা’আলা

দারুল এরফান সাংস্কৃতিক সংস্থা ১৯৯৮ সন থেকে জ্ঞানী চিন্তাবীদ ওস্তাদ হোসাইন আনসারিয়ানের বিক্ষিপ্ত রচনাবলী সংগ্রহ করার লক্ষ্যে নিজের কাজ শুরু করে৷

গত তিন দশকে ওস্তাদ আনসারিয়ানের চিন্তাধারা ও মতামতের প্রতি যুবসমাজ ও দেশের সাংস্কৃতিক অংগনের স্বাগত জানানোর প্রেক্ষিতে এ যাত্রা বিশেষ প্রোয়জন ও মৌলিক বিষয় হয়ে দেখা দিল৷

তাঁর মাধ্যমে প্রায় ৪০ বত্সর বিভিন্ন মাযহাবের ইসলামি পান্ডলিপি গবেষণার প্রেক্ষিতে তাঁর রচনাবলীকে বিশেষ মূল্যবান করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক যে, এসব সুশৃঙ্খল রচনাবলীর কোন শৃঙ্খলাবদ্ধ সংকলন না থাকার দরূন এগুলোর সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাওয়ার মত হচ্ছিল৷

দারুল এরফান সংস্থা ৯৮ থেকে নিজের কাজ শুরু করে এবং প্রচুর দূরবস্থার সাথে বিরাট বিস্তৃত কাজের পান্ডলিপি হাতে না থাকা সত্ত্বেও খোদার করুণায় তাঁর লেখা ও ৪০০০ ঘন্টা বক্তৃতা ওস্তাদের রেকর্ডকৃত ক্যাসেট থেকে সংগ্রহ করা হল৷

সম্পূর্ণ এই ৪০০০ ঘন্টা বক্তৃতা বার বার শোনা হল এবং নিম্নে সোট ৩৪০ বিষয়ে শিরোনাম করা হল৷

দারুল এরফান সংস্থা নিজের কাজের ভিত্তি ওস্তাদের রচনাবলীর সুশৃঙ্খল ও প্রচার করাকে নির্ধারণ করল যা এ পযর্ন্ত তাঁর লেখা বই পন্চাশটিরও বেশি শিরোনামে যা প্রায় ৮০ খন্ড হবে এবং তার কিছুটা পূর্বে প্রকাশ করা হয়েছিল আর কিছুটা অবশ্য প্রকাশ করা হয়নি এগুলোর সম্পূর্ণ গবেষণার সাথে প্রচারের অপেক্ষায় রয়েছে৷

উল্লেখ্য যে দারুল এরফান সংস্থার ক্যাসেট প্রচার বিভাগ ২০০০ ইং হতে ২০০২ ইং এর রমজান মাস পযর্ন্ত কম সময়ে ৪০০০০ ক্যাসেট জ্ঞান পিপাশুদের ব্যবহারের জন্যে তুলে ধরেছে৷

এই ক্যাসেটসম্ভার যেহেতু বিশ্বস্ত বই পুস্তকের উপর নির্ভরশীল এবং কপি না থাকার কারণে, দারুল এরফান সংস্থার সাংস্কৃতিক গবেষণা বিভাগের কিছু সংখ্যক গবেষকবৃন্দের প্রস্তাবের ভিত্তিতে এই রচনাবলীকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে ক্যাসেটসমূহকে বই আকারে পরিবর্তন করার পরিকল্পনা ও ধর্মতাত্ত্বিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর দেশের সাংস্কৃতিক অংগনের লোকজনরা যাতে এই রচনাবলী থেকে পুরোপুরি লাভবান হতে পারে এ উদ্দেশ্যে শৃঙ্খলাবদ্ধভাবে পূর্ণ শক্তি দিয়ে নিজের কাজ শুরু করে৷ সবশেষে উল্লেখ করা উচিত যে এ সাংস্কৃতিক সংস্থা, যে সাফল্যের অধিকারি হল আর তা হচ্ছে, ওস্তাদের সাইট প্রতিষ্ঠা করা এ পযর্ন্ত যার পরিকল্পনা প্রণয়ন শেষ ও ওস্তাদের প্রায় ১০০ ঘন্টা বক্তৃতা ও বইসমূহ এবং সরাসরি যোগায়োগ ফাইল, চালু করা ও বিশ্ব শিয়াভাইদের ব্যবহারযোগ্য করে তোলা৷

সবশেষে খোদার কাছে এসব সাফল্যের শুকুর আদায় করি ও তাঁর দরবারে নবী বংশের খেদমতের আশা ব্যাক্ত করি৷ সাইটে দেয়া তথ্যে বাড়তি কোনকিছুর প্রয়োজনবোধে অথবা ওস্তাদের রচনাবলী সংগ্রহের ক্ষেত্রে, দারুল এরফান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন৷ অনুরূপ ওস্তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখিত ই-মেইল ব্যবহার করুন৷

আগ্রহী ব্যক্তিরা কোনরকম যোগাযোগ ও জানার জন্যে প্রশ্ন উত্তরের ফর্ম ব্যবহার করতে পারেন৷

এ সাইটের সাথে যে কোন রকম যোগাযোগের উত্তর খুব কম সময়ে দেয়া হবে, ধন্যবাদ৷

দারুল এরফান | ওস্তাদ পরিচয় | বক্তৃতা | সদস্যপদ | শরীয়াত বিষয়ক প্রশ্ন | ছবি | রচনাবলী |
 Copyright 2005-2006 All rights are reserved to Dar-al-erfan institute